নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় (০৫ মে) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অবহিতকরণ কর্মশালায় প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেন ওয়াটার এইড বাংলাদেশের আই ডাব্লিউ আর এম এক্সপার্ট মোঃ সাইদুর রহমান।
পরবর্তীতে, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ক প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণী ও সময়সূচী উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মসূচির সিনিয়র অফিসার (IWRM) এবং সিনিয়র অফিসার (SWM)।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার মোঃরফিকুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, ইএসডিওর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ,পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ।




