হাতিরঝিলে গাঁজাসহ দুইজন গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

হাতিরঝিলে গাঁজাসহ দুইজন গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরাঙ্গ মন্দিরের মূল গেটের সামনে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- আবু সালাম (৪৪) ও জুলহাস উদ্দিন (৪০)। দুজনের বাড়িই কুমিল্লার দেবীদ্বার উপজেলায়, বর্তমানে তারা রাজধানীর কড়াইল বস্তিতে বসবাস করতেন।  

হাতিরঝিল থানার এসআই আসাদুজ্জামান জানান, রাতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই এলাকায় মাদক পাচার হতে পারে। এরপর ওসির নির্দেশে ফোর্সসহ চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে দুইজনকে গাঁজাসহ পুলিশ আটক করে।

তল্লাশিতে আবু সালামের কাছ থেকে তিন কেজি এবং জুলহাস উদ্দিনের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️