চাঁপাইনবাবগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিতে ফেলের শঙ্কায় এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন

চাঁপাইনবাবগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

গণিতে ফেলের শঙ্কায় এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের আমনুরার সেতুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা শিক্ষার্থীর নাম – ফারান তাসভির মহিম (১৭)। তার বাড়ি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সেতুপাড়া গ্রামে। মহিমের বাবার নাম ইব্রাহিম হক।

স্থানীয়রা জানান, মহিম আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন। গণিত পরীক্ষা খারাপ হওয়ায় তিনি খুবই হতাশ হয়ে যান।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল রোববার এসএসসির গণিত পরীক্ষায় আশানুরূপ ভালো লিখতে না পারায় নিজের ওপর অভিমান করে সে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মাহত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা ভালো না হওয়ায় নিজ কক্ষে আত্মহত্যা করে মহিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️