শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন 

প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন 

নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান  শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার ২৭ নভেম্বর ২০২৪খ্রিঃ নাসিরনগর উপজেলার গুনিয়াউক বাজারে সামনে সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেছে।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী সাংবাদিকদের বলেন, “স্কুলে যাওয়ার পথে উৎ পেতে থাকা কয়েকজন দা ও রড নিয়ে দানু মাস্টারের ওপর হামলা করে। হামলার সময় তারা শিক্ষকের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে থাকলে সে অজ্ঞান হয়ে পড়ে। তখন লোকজন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেছেন। শিক্ষকের ওপর হামলা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ১৯ নভেম্বর শিক্ষক সমাজের মানববন্ধন করেছে।

মানববন্ধনে বক্তারা বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণ করা সাইফুর রহমান বলেন, অভিযুক্ত গেদু মিয়া, আব্দুল আহাদ, তোফাজ্জল মিয়া, রফিক,সেনু মিয়া, গিয়াস  সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দানু মাস্টারের ওপর হামলা চালিয়েছে। আমরা এর ন্যায় বিচার চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️