নাসিরনগরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

নাসিরনগরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন থেকে ৩৯পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

থানা সূত্রে জানা যায়,শনিবার (৫ অক্টোবর) নাসিরনগর থানাধীন চাতলপাড় পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ১নং চাতলপাড় ইউপিস্থ কাঠালকান্দি সাকিনস্থ কিন্টার গার্ডেনে স্কুলের পরিত্যক্ত ঘরের ভিতরে কয়েকজন লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত পর নাসিরনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদেরকে অবহিত করে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৩৯ পিস ইয়াবাসহ কাঠালকান্দি গ্রামের কিতাব আলীর ছেলে পরশ আলী সরকার(৩৫), মৃত সাযেদ ভূইয়ার ছেলে কাইয়ুম ভূইয়া(৪৪) এবং মৃত আরাফাত আলীর ছেলে মোঃ কামাল হোসেন (৩৫) আসামীকে গ্রেফতার করে নাসিরনগর থানায় সোপর্দ করা হয়েছে।

নাসিরনগর থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️