নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত

নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার: নাসিরনগর উপজেলা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালন করা হয়। 

 ২০ মে বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে , বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে এনে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল ১১ টায় ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহীনা নাসরিন। প্রধান অতিথি বিশেষ অতিথিরা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন এবং বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী,নাসিরনগর বাজার কমিটির সভাপতি হাজী বাদল চৌধুরী 

বক্তারা বলেন, ফায়ার সার্ভিস শুধু আগুন নিয়ন্ত্রণেই নয়, প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন জরুরি উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান। এ সময় নাসিরনগর এর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️