শাপলার কোনো বিকল্প অপশন নেই-হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শাপলার কোনো বিকল্প অপশন নেই

শাপলার কোনো বিকল্প অপশন নেই-হাসনাত আব্দুল্লাহ
সংগ্রহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শাপলার কোনো বিকল্প অপশন নেই। শাপলা না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা তারা দিতে পারে না। শাপলাকে অর্জন করব।

রবিবার (১৯ অক্টোবর) ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, নির্বাচন কমিশন জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না। তিনি নির্বাচন কমিশনের আচরণে মধ্যযুগীয় বর্বরতা ও রাজা-বাদশাদের খেয়ালখুশিমতো কাজ করার প্রবণতা দেখছেন বলে মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলেও দাবি করেন।

এনসিপির এ নেতা নির্বাচন কমিশনকে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন, যা তাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার মতো পরিণতি ঘটাতে পারে।

এর আগে সকাল ১১টায় এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে হাজির হয়। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে দেখা করতে কমিশনে যান তারা।

ইসির পূর্বঘোষণা অনুযায়ী, আজ ১৯ সেপ্টেম্বর এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের শেষ দিন।নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বেছে নিলে কমিশন নিজ সিদ্ধান্তে দলটির জন্য প্রতীক নির্ধারণ করবে।

এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন চায় এ বিষয়ে কোনো বিকল্প ভাবনায় তারা নেই।

এদিকে সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আজ রবিবার সিলেট পুলিশ লাইনসে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় করা হয়।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️