জিপিএ-৫ পেল কুমিল্লা সোনার বাংলা কলেজের পায়েল ইসলাম-ডাক্তার হওয়ার স্বপ্ন

কুমিল্লা সোনার বাংলা কলেজের মেধাবী শিক্ষার্থী পায়েল ইসলাম লাম্মি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে

জিপিএ-৫ পেল কুমিল্লা সোনার বাংলা কলেজের পায়েল ইসলাম-ডাক্তার হওয়ার স্বপ্ন

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সোনার বাংলা কলেজের মেধাবী শিক্ষার্থী পায়েল ইসলাম লাম্মি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

পায়েল ভবিষ্যতে একজন চিকিৎসক (ডাক্তার) হতে চায়। সে সকলের কাছে দোয়া চেয়েছে— যেন আল্লাহ তায়ালা তার এই স্বপ্ন পূরণ করেন।

এর আগে পায়েল এসএসসি পরীক্ষায় কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছিল।

পায়েলের বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক। তার মা উম্মে সালমা পপি একজন গৃহিণী। চাচা মোঃ জহিরুল হক বাবু বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা যায়, পায়েল কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়িচং গ্রামের ভূইয়া বাড়ির হাজী নুরুল হক মাস্টারের নাতনি। বর্তমানে সে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় বসবাস করছে।

পায়েলের সাফল্যে পরিবারের সদস্যরা বলেন, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই সে এই অর্জন করেছে। তারা সকলের কাছে পায়েলের জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️