বুড়িচংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুড়িচংয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলাতে পৃথক দুই অভিযানে মোট ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ মোঃ শাহজাহান (৪৫)কে গ্রেফতার করেন।

একই দিন রাত ৮টা ১০ মিনিটে এসআই মোঃ আব্দুল আলী ও এএসআই আবজল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কের চৌধুরী ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নবীর হোসেন (২৩) ও মোঃ শরীফ মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে বুড়িচং থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️