নওগাঁর বদলগাছীতে পালিত হয়েছে মহান মে দিবস
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার:মহান মে দিবসের পথসভায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বক্তব্য ভাইরাল হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা শ্রমীক দলের পৃথক ব্যানারে থানার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রমিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বক্তব্য শেষে এক ঘন্টার মধ্য স্যোসাল মিডিয়ায় ছরিয়ে পরে সেটি এবং মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।
পথসভায় প্রধান অতিথি ফজলে হুদা সকল শ্রমীকদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে বলেন, গুপ্তদের যে কত রকমের কথা বার্তা, নির্বাচনে আগে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তারা ক্ষমতায় নয়তো, একশো বছরের জন্য ক্ষমতায় আসছে। ওরা তো তারাই একাত্তরের বিরোধীতা করছে, শুধু বিরোধীতা নয় রাজনৈতিক ভাবেও বিরোধীতা করছে। তারা আমার দেশের মা বোনদের মারছে, মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখায়ে দিয়েছে। এদেশের অস্তিত্ব নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে মহান মুক্তিযুদ্ধ যার বিনিময়ে আমরা স্বাধীন পতাকা পেয়েছি, একটা দেশ পেয়েছি, একটি সংবিধান পেয়েছি। এটার সাথে যারা তাইরেনাইরে করবে তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। চব্বিশ আমাদের আগামী দিনের পথচলায় নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু ভিটামাটি আমার। এই ভিটামাটির মালিকানা আমাদের একাত্তর দিয়েছে।
এসময অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি, অফিসার ইনচার্জ রুহুল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী , রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সাইদুল রহমান কেটু, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম, যুবদলের যুগ্ম সদস্য মমিনুল ইসলাম মুন্না, উপজেলা শ্রমীক দলের সভাপতি এস এম মার্শাল দেওয়ান, সাধারণ সম্পাদক আবু মূসা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




