বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সভা ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সভা ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দেশব্যাপী বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

নতুন ঘোষিত কমিটিতে আলহাজ্ব এম.এ. রশিদকে চেয়ারম্যান, কে.এস. হোসেন টমাসকে মহাসচিব এবং কুমিল্লার মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ ও মোঃ আলী হোসেন সজিবকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দলিল লেখক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ প্রতিক্রিয়ায় বলেন, “দলিল লেখকরা দেশের ভূমি প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পেশার মানুষ। তাদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় আমি সবসময় সোচ্চার থাকব। দেশের প্রতিটি দলিল লেখকের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

তিনি দলিল লেখক সমিতির চলমান সাত দফা দাবি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে আরও বলেন, “দলিল লেখক সমাজের দাবি পূরণে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা পেশাগত স্বার্থ রক্ষা করতে পারব।

সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান দেশব্যাপী উপস্থিত প্রতিনিধিরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️