শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি-সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্য কোনো প্রতীক নিয়ে নয়

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি-সারজিস আলম
সংগ্রহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্য কোনো প্রতীক নিয়ে নয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে।তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, তারা যেন তাদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে। 

এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, যদি নির্বাচন কমিশন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সক্রিয়তা বজায় রাখতে না পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায়সংগত অধিকার না দেয়, আমাদের শাপলা প্রতীক না দেয়, তাহলে আমরা মনে করব এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কাজ করার আস্থা হারিয়ে ফেলবে।

তিনি বলেন, এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নভেম্বরের মধ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন হবে।

নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম-সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম-সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

চাঁপাই প্রেস/সূত্র_আরটিভি 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️