ভোটের আগে প্রশাসনে লটারিতে বদলি চায় জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি চায় জামায়াতে ইসলামী। একইসঙ্গে বদলির ক্ষেত্রে এটিই সবচেয়ে নিরপেক্ষ ও আস্থা রাখার পদ্ধতি বলে জানিয়েছে দলটি।

ভোটের আগে প্রশাসনে লটারিতে বদলি চায় জামায়াতে ইসলামী
সংগ্রহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি চায় জামায়াতে ইসলামী। একইসঙ্গে বদলির ক্ষেত্রে এটিই সবচেয়ে নিরপেক্ষ ও আস্থা রাখার পদ্ধতি বলে জানিয়েছে দলটি।

বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে জামায়াতের পক্ষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি, একজন ডিসি সেখানে চলে গিয়েছেন (বদলি)। সেটাও হঠাৎ করে। আবার এই সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পেছনে মনে হয় যেন, কোনো একটা ডিজাইন করে। একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে।

সংলাপে জামায়াতের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির পক্ষে মত তুলে ধরেন। তিনি বলেন, ‘লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে, যার যেখানে তকদির আছে, সে সেখানে চলে যাবে। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।’

নির্বাচন কমিশনই নির্বাচনকে সুষ্ঠু-নিরপেক্ষ করার জন্য আস্থার জায়গা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এর আগেও কয়েকটি নির্বাচন কমিশনের সময়ে তফসিল ঘোষণার পর এক রাতে সব ডিসি-এসপির বদলি হয়েছে। তা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এমন সিদ্ধান্ত নিতে হবে। এখন যেটা করা হচ্ছে, তা পরিকল্পিত ও উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে।

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেওয়া হলেও নির্বাচনী আচরণবিধিতে তার উল্লেখ না থাকার বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেন মিয়া গোলাম পরওয়ার। পোস্টাল ব্যালটে প্রবাসীরা কীভাবে গণভোট দেবেন, সে বিষয় স্পষ্ট করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রবাসী ভোটের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিকল্প হিসেবে পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করার বিধান করার বিষয়ে বলেন তিনি।

এছাড়া নির্বাচনী প্রচারে লাউডস্পিকারের ব্যবহার সীমিত করার বিষয়টি পুনর্বিবেচনা, ভোটার তালিকায় ভোটারদের ছবি স্পষ্ট করতে ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনাসদস্য মোতায়েনের বিষয়ে উদ্যোগ নিতে ইসির প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

সংলাপে জামায়াতে ইসলামীর পক্ষে আরও অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও আইনজীবী শিশির মনির।

চাঁপাই প্রেস/সূত্র_ইত্তেফাক

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️