নওগাঁয় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য আটক

নওগাঁর বদলগাছী উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতায়ের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ওই চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ

নওগাঁয় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য আটক

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :নওগাঁর বদলগাছী উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতায়ের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ওই চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

২২ জানুয়ারি (বুধবার) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ৩ জানুয়ারি রাত ৮ টার দিকে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বদলগাছী থানার মথুরাপুর এলাকায় রাস্তার উপর অজ্ঞাত ৭ থেকে ৮ জন পুলিশ পরিচয়ে ধামইরহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নুর ইসলামকে থামিয়ে নগদ ৩৭ হাজার ১৮০ টাকা, ১০০ সিসি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন ছিনতাই করে।পরবর্তীতে এ ঘটনায় থানায় একটি মামলা হলে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য আটক করে পুলিশ।

আটককৃতদের কাছ থেকে একটি ১০০ সিসি মোটরসাইকেল, একটি প্লাস্টিকের পিস্তল, স্মার্ট ফোন ২ টি, নগদ ১৫ হাজার টাকা ও একটি ওয়াকিটকিসহ পুলিশ পরিচয়ে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️