নাসিরনগরে মহা অষ্টমীর স্নানোৎসব পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন স্থানে মহা উৎসাহে পালন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহা অষ্টমী স্নানোৎসব

নাসিরনগরে মহা অষ্টমীর স্নানোৎসব পালিত

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন স্থানে মহা উৎসাহে পালন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহা অষ্টমী স্নানোৎসব।

 ৫ এপ্রিল নাসিরনগর উপজেলা সদর,গোয়ালনগর, ফান্দাউক,ভলাকুট, চাতলপাড় চৈয়ারকুরি, হরিপুর প্রভৃতি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া লংগন, বলভদ্র, তিতাস, ধলেশ্বরী, মেঘনা ইত্যাদি নদীর তীরে হাজার হাজার হিন্দু নরনারী মিলিত হয়েছে স্নানোৎসবে ।

নদীর পাড়ে অনেকে পালন করছেন অনেক গুরুত্বপুর্ন ধর্মীয় রীতি। ডজন ডজন পুরোহিত নদী তীরে লাইন বেধে করিয়েছেন তর্পন, শ্রাদ্ধ, অস্থি বিসর্জন ইত্যাদি অত্যাবশ্যকীয় কাজ। ফান্দাউক কালীমাতার মন্দিরে পুজা, যজ্ঞ ও হরিলুটে হাজারো ভক্তের সমাগমে জায়গা নেই তিল ধারনের । ভলাকুট ও ফান্দাউক গ্রামের নদী তীরে জমে উঠা গ্রাম্য মেলা টইটুম্বুর সকল ধর্ম ও শ্রেনী পেশার মানুষের অংশগ্রহন ও আনন্দ উৎসবে।

মেলার ভিড় ও অনাকাংখিত পরিস্থিতি সামলাতে বাড়তি পুলিশ দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম।

উল্লেখ্য. হিন্দু ধর্মের পৌরানিক কাহিনী অনুসারে পরশুরাম দেবতাদের আশির্বাদে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিমালয়ের কোলে থাকা ব্রহ্মপুত্র হৃদে স্নান করে মাতৃহত্যার পাপমুক্ত হন এবং মানব কল্যানের জন্য ব্রহ্মপুত্রকে নিয়ে আসেন সমতলে।

সেই বিশ্বাষে পাপ মুক্তির আশায় সুদীর্ঘ অতীত কাল থেকেই এই তিথিতে স্নানোৎসব করে আসছে নাসিরনগরসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নদী তীরের হিন্দু ধর্মাবলম্বীরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️