ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া শহরে বিয়ের অনুষ্ঠান শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম (২৭) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মী নিহত
সংগ্রহীত ছবি

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া শহরে বিয়ের অনুষ্ঠান শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম (২৭) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কাউতলী পূর্বপাড়ার শেখ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আছিয়া ভাদুঘর এলাকার জালাল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় আছিয়া ময়লা ফেলতে সিঁড়ি দিয়ে নামার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি চিৎকার দিলে বাড়ির লোকজন তাকে বিদ্যুৎ থেকে মুক্ত করেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক অনিক দেব তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️