হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ জেলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার(৬ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ হাতে এসব মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের কাছে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে,২০২৬ চলতি বছরের মার্চ মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) এর প্রেক্ষিতে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ অভিযানে সদর থানার এএসআই আব্দুল মোতালেব ৯টি,নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেন ৩টি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই কামরুল হাসান ২টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তরের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত করা হলে পুলিশ সুপার নিজ হাতে সেগুলো তুলে দেন।




