জামায়াতের আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্দ্রোনিকো আলেসান্দ্রো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন

জামায়াতের আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংগ্রহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্দ্রোনিকো আলেসান্দ্রো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন তারা।

রাষ্ট্রদূত সাক্ষাতের শুরুতেই আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য ও সুস্থতার খোঁজ-খবর নেন এবং তার পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।

বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ অন্তর্ভুক্ত ছিল।

উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন ও বাংলাদেশ-ইতালি বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাম্বাসেডর ফেদেরিকো জামপারেল্লি। জামায়াতে ইসলামী পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

চাঁপাই প্রেস/সূত্র_দেশ রূপান্তর 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️