শিবগঞ্জ সীমান্তে ভারতীয় পিস্তল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে ভারতীয় পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় পিস্তল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে ২টি ভারতীয় পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোররাত ৪ টার দিকে এইসব অস্ত্রশস্ত্র উদ্ধার করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবির) সদস্যরা।

৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, শুক্রবার ভোররাত ৪ টার দিকে ব্যাটায়লিয়ন অধিনায়কের নেতৃত্বে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে নদী সংলগ্ন এলাকায় অস্ত্র আসার খবর পেয়ে ফাঁদ পেতে থাকে।

এর এক পর্যায়ে ভোর ৪টার সময় একজন ব্যক্তিকে নদী সাঁতার কেটে তীরে উঠতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করে। এসময় সে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ব্যাগটি তল্লাশী করে ২টি ভারতীয় পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️