শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ ৬৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি।

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাই প্রেস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ ৬৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধীনস্থ রঘুনাথপুর বিওপির নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১০/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী খাকসাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় অভিযানে বিজিবি টহলদল ভারত থেকে চোরাচালানকৃত ভারতীয় ৬৮টি মোবাইল ফোন জব্দ করে।

জব্দকৃত মোবাইল ফোনসমূহ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে যেকোনো চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️