‎হবিগঞ্জে সীমান্তে ১কোটি ১৫ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও অবৈধ ওষুধ আটক

‎হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় এক কোটি পনেরো লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও অবৈধ ওষুধ জব্দ করেছে।

‎হবিগঞ্জে সীমান্তে ১কোটি ১৫ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও অবৈধ ওষুধ আটক

‎স্বপন রবি দাশ হবিগঞ্জ:হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় এক কোটি পনেরো লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও অবৈধ ওষুধ জব্দ করেছে। এ ছাড়া এক গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

‎বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি মিনিট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের ক্লোপজি ক্রীম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার এবং রং ফর্সাকারী নিম্নমানের ক্রীমসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি পনেরো লাখ টাকার বেশি।

‎একই দিনে বিকেলের দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফরেস্ট এলাকায় টহল চলাকালে চোরাকারবারীরা ভারত থেকে একটি গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে প্রবেশের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় এসব জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য তিয়াত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ করা আমাদের প্রধান দায়িত্ব। চোরাচালান একটি জাতীয় সমস্যা। এ অপরাধ দমনে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎বিজিবি জানায়, জব্দকৃত সব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️