আজমিরীগঞ্জে হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আলমগীর মিয়া (৪০) নামের এক কৃষক

আজমিরীগঞ্জে হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন আলমগীর মিয়া (৪০) নামের এক কৃষক। শনিবার (১৪ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলমগীর মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর আগলা হাটি গ্রামের বাসিন্দা কুদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী হাওরে গরু চড়াতে যান আলমগীর। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এদিকে একই সময়, ওই ইউনিয়নেরই পৃথক একটি স্থানে বজ্রপাতে এক নারীসহ আরও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের গুইয়ারবন্দ এলাকায় বজ্রপাতে দুটি মহিষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে পূর্ব সতর্কতা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️