আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
দিনের সূচনায় বর্ণাঢ্য শোভাযাত্রার পর ১৯৭১ সালের নয়মাস ব্যাপী মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন করা হয়। কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক কর্মচারী শিক্ষার্থীবৃন্দ।
সকাল ১১.০০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ খাইরুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ জিয়াউল হক, মূখ্য আলোচক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুল লতিফ ছাত্রনেতা মোঃ নাগিব রেসাদ রিফাত ও ছাত্রনেতা মোঃ আব্দুল হালিম। কবিতা আবৃত্তি করেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আশিক ইকবাল ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী খানম শরিফা তাসনিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আশিক ইকবাল।
জোহর এর নামাজের পর কলেজ মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।




