গোমস্তাপুরে ফোয়ারাম ঘাটে সেতু নির্মাণ কাজের উদ্বোধন

মহানন্দা নদীতে ৪২৮.৬০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে

গোমস্তাপুরে ফোয়ারাম ঘাটে সেতু নির্মাণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভবানীপুর ফোয়ারাম ঘাটে মহানন্দা নদীতে ৪২৮.৬০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৯২১ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন ও ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের বাসিন্দাসহ এই দুই উপজেলাবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল মহানন্দা নদীর ফোয়ারাম ঘাটে একটি সেতুর। সেই দাবিটি পূরণ হতে চলেছে। এই দুই উপজেলার জনগণ নৌকায় পার হয়ে গন্তব্যে যাতায়াত করত। এ সেতুটি নির্মাণ হলে রহনপুর থেকে ভোলাহাটের দূরত্ব প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার কমে যাবে।

শনিবার বিকেলে এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান। পরে একই স্থানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাদেরুল ইসলাম।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ্, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, ঠিকাদার আব্দুল মান্নানসহ অন্যরা।

ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলি প্রামানিক, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমামসহ অন্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️