নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না-মির্জা আব্বাস

নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না-মির্জা আব্বাস

নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, অনেকে বলে— নারীদের রানীর সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখব। তাহলে কী হবে? দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কোনো কাজে আসবে না।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া বুঝেছিলেন, নারীদের ঘরে বসিয়ে দেশের অগ্রগতি হবে না, তাই তিনি নারীশিক্ষা নিয়ে কাজ করেছিলেন।

দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে কাজে লাগাতে হলে নারীশিক্ষায় জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মির্জা আব্বাস।

সুযোগ পেলে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারীকরণসহ কলেজের উন্নতির জন্য কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি। সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️