তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই-রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চান এবং তার ভেতরে কোনো হিংসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী

তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই-রিজভী
সংগ্রহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চান এবং তার ভেতরে কোনো হিংসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শনিবার (২৫ অক্টোবর) জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই। খালেদা জিয়া যাতে মানসিক ও শারীরিকভাবে দাঁড়াতে না পারেন সে জন্য বিগত সরকার সব ধরনের অত্যাচার করেছে।

খালেদা জিয়াকে কারাগারের মধ্যে পয়জনিং করেছে কি না, সেই প্রশ্ন ওঠে।একটা রাজনৈতিক দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়ে প্রতারণা করছে বলেও তিনি জানান।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা ভারতের সহযোগিতায় দেশের মধ্যে নাশকতা করছে কি না, এটা সন্দেহ তৈরি হচ্ছে, তবে শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘অনেকে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে, যা দোসরদের মতো আচরণ।মানুষ গায়ের জোর পছন্দ করে না, জনগণের রায় নিয়েই আইন প্রণয়ন করতে হবে।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কণ্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️