নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে মানববন্ধন

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ছয়মাস যাবত বন্ধ পেট্রোল পাম্প মেসার্স সুইটি ফিলিং স্টেশন আগের মতই চালুর দাবিতে সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করে।
আজ সোমবার ৬ই এপ্রিল (এনমাস) নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি ও নাচোল উন্নয়ন ফোরাম এর আয়োজনে নাচোল বাসস্ট্যান্ডে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির সভাপতি শাকিল রেজা।
বক্তারা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় জ্বালানী তেলের সমস্যায় উদ্ভুত জনদূর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে নাচোল পৌর এলাকার সুইটি ফিলিং স্টেশনটি পূণঃ চালুর দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়ার নিকট স্মারকলিপি প্রদান করেন এবং কঠোর হুশিয়ারি দেন সাত দিনের মধ্যে এই পেট্রোল পাম্পটি খুলে দেওয়া না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেন।




