বদলগাছীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং এর হামলা

নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।

বদলগাছীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং এর হামলা

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।

শুক্রবার ২৪ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। গত প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫/৬ জনকে মালদ্বীপে নিয়ে যায় ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি। 

আজ টাকা ফেরত চেয়ে ওই ৫/৬ জনের আত্মীয়-স্বজন দুলালের বাড়িতে যায়। সেখানে কথা হয় দুলালের স্ত্রী ও কন্যা সন্তানের সঙ্গে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় থানা পুলিশ। সকলের মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা হয়। কিন্তু এরই মধ্যে স্থানীয় একটি কিশোর গ্যাং গ্রুপ রানার নেতৃত্বে ১৫-২০ জনের সদস্য হঠাৎই হামলা চালায় দুলালের স্ত্রী ও সন্তানের উপর। এতে আহত হয় অন্তত ২ জন।

একই এলাকার রানার সাথে কথা হলে তিনি জানান, আমি কাউকে মারধর করিনি এবং মারধর করার জন্য হুকুমও দেয়নি।

তবে ঘটনার সত্যতা স্বীকার করে বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, পুলিশ সব পক্ষকে শান্ত থাকতে সহযোগিতা করছিল। এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনা ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️