আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন-ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন-ফরিদা আখতার
সংগ্রহীত ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার ব্যাপারটি নির্বাচন কমিশনের। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকারের আইনিভাবে যে যে কাজগুলো করার কথা, আমরা তা করে যাব এবং ক্যাবিনেট মিটিংয়েই সেই সিদ্ধান্তগুলো হবে।

এর আগে রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় বক্তৃতা করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী।

এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা জামায়াতের আমির মো. আব্দুল আলীম, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি মো. নুরুল ইসলাম বাচা, জেলা এনসিপি’র সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম, নাগরিক পরিষদ প্রতিনিধি এম এ বাশার, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সায়েদা ইসলাম সাদিয়া, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর শুক্কুর, পেশাজীবী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোহর আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিএফডিসি’র কর্মকর্তারা।

সভার শুরুতে কাপ্তাই লেকের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম।

উপদেষ্টা সাংবাদিকদের আরো বলেন, কাপ্তাই লেক রক্ষার জন্য প্রথম কাজ হচ্ছে ড্রেজিং করা এবং এটি এখানকার সকলের দাবি।তাছাড়া কাপ্তাই লেকে দুষণের পরিমাণও দিনদিন বাড়ছে।

তিনি বলেন, এখানে লেকে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ মন্ত্রণালয় ও আরো যারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কি করা যায়, সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

উপদেষ্টা আরো বলেন, কাপ্তাই লেকে পলি জমে যাওয়ার কারণে পলি পরে জমে যাচ্ছে। ফলে পানির স্তর কমে যাওয়ায় পানির উপরের স্তরে বড় মাছগুলো থাকতে পারছে না। এ কারণে লেকে ছোট মাছের আধিক্য বেড়েছে এবং বড় মাছ কমে যাচ্ছে।

লেকটিকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপদেষ্টার আজ বিকেলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন, বিএফডিসি’র কাপ্তাই উপকেন্দ্র ও বিএফআইডিসি’র স্থান পরিদর্শন করার কথা রয়েছে।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কণ্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️