বুড়িচংয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

কুমিল্লার বুড়িচং থানার পুলিশের বিশেষ অভিযানে ১ মণ (৪০ কেজি) গাঁজাসহ মোঃ ইসহাক (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুড়িচংয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ আবদুল্লাহ বুড়িচং:কুমিল্লার বুড়িচং থানার পুলিশের বিশেষ অভিযানে ১ মণ (৪০ কেজি) গাঁজাসহ মোঃ ইসহাক (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে বুড়িচং থানার এসআই মোঃ রাকিবুল হাছানের নেতৃত্বে এএসআই মোঃ শাহ পরানসহ সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। 

গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় জনৈক নুরুল আমিনের ছারা বাড়ির বাগান থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে মোঃ ইসহাক (৩৬), পিতা–মৃত আব্দুর রশিদ, সাং–কোদালিয়া, থানা–বুড়িচং, জেলা–কুমিল্লা’কে আটক করে পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানায়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️