বুড়িচংয়ে অবৈধ মাটি কাটায় ড্রেজার ও পাইপ বিনষ্ট

বুড়িচংয়ে অবৈধ মাটি কাটায় ড্রেজার ও পাইপ বিনষ্ট

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

অভিযান চলাকালে গোপীনাথপুর এলাকায় ফসলি জমি ও বসতবাড়ির পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঘটনাস্থলেই তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং মাটি ভরাট কাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️