গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

৫০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং প্রাথমিক পর্যারের ৩০০ জন শিক্ষার্থীকে উপবৃত্তির ২ হাজার ৫০০ টাকা করে তুলে দেন প্রধান অতিথি

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন, উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সম্পাদক লুইস টুডু, আদিবাসী সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি শুভংকর সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং প্রাথমিক পর্যারের ৩০০ জন শিক্ষার্থীকে উপবৃত্তির ২ হাজার ৫০০ টাকা করে তুলে দেন প্রধান অতিথি।

এছাড়া আগামী ২৯ জানুয়ারি উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১০০ জনকে শিক্ষার্থীকে সাড়ে ৯ হাজার ও মাধ্যমিক পর্যায়ে ২২০ জনকে ৬ হাজার টাকার উপবৃত্তি তুলে দেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে এগুলো বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️