চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ঝরে গেল শিশুর প্রাণ

চাঁপাই প্রেস দিক:চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জ্যোতি ওই এলাকার নয়ন কর্মকারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ বিশিষ্ট জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের।
স্থানীয়দের অভিযোগ,সাপে কাটার পরে শিশুটিকে প্রথমে গ্রামের ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়। সেখানে শিশুটির চিকিৎসা অবহেলায় মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে চিকিৎসক আব্দুল কাদের জানান,সাপে কাটা এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পরে হাসপাতালে আনায় পরীক্ষা নিরীক্ষা করে শিশুটি মৃত অবস্থায় পাওয়া যায়।




