চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

মামুন সরকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভাটি হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মোঃ মিজানুর রহমান।

কমিটির চেয়ারম্যান বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে দেশের হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে উপজেলা ও ইউনিয়ন ইউনিটগুলো সক্রিয় করতে হবে। লিগ্যাল এইড প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই বলে জানান তিনি। 

জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম রুখশানা খানম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ আবু তালেব, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

সভায় অংশগ্রহণ করেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সোলায়মান বিশু, সাধারণ সম্পাদক এ্যাড. একরামুল হক পিন্টু, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোঃ আবদুল ওদুদ, জিপি এ্যাড. মোঃ মোসাদ্দেক হোসেন। লিগ্যাল এইড’র প্যানেলের আইনজীবীদের মধ্যে এ্যাড. আফসার আলী, এ্যাড. লায়লা চৌধুরী (জেলার ১ম মহিলা আইনজীবী), এ্যাড. মোঃ হামিদুল হক এবং লাইট হাউজের প্রকল্প কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️