সরকার ও এনজিও কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা

এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর সরকার ও এনজিও কার্যক্রম জোড়দারকরণ বিষয়ে মতবিনিময় সভা

সরকার ও এনজিও কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর সরকার ও এনজিও কার্যক্রম জোড়দারকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষে এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলার সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন মামুন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন খাতুন। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার রুবিনা, উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের সিসিডিবি এরিয়া ম্যানেজার ডা. নাঈমা ইসলাম ,প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফারুক আহমেদ,আরএসডিএফ নির্বাহী পরিচালক মনজুরুল ইসলাম বাবু, মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন ও ভিডিও চিত্র প্রদর্শন করেন এডাবের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী লিটুস কুরি। 

সভায় প্রধান তার বক্তব্যে বলেন শুধু এনজিও কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকলে হবেনা। নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। এসডিজি অর্জনে ও কার্যক্রমের সফল বাস্তবায়নে সরকারের পাশাপাশি এনজিওসহ সকল শ্রেণী-পেশার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসেই আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হব এবং অচিরেই বাংলাদেশ প্রত্যাশিত মধ্যম আয়ের দেশে পরিণত হবে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️