চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪। মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি পালন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, এক্সিম ব্যাংক, কৃষি বিশ্ববিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সকল সরকারি দপ্তর অধিদপ্তর, এনজিও সমূহ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচির আয়োজন করে।

ভোর ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের নামাঙ্কিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি এবং পরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনসহ অন্যরা, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদসহ অন্যরা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনসহ অন্যরা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমানসহ অন্যরা।

পরে সকাল ৮টায় আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ ও ডিসপ্লেতে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গার্ল গাইডসরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের ভয়াল দিনগুলোর কথা তাদের ডিসপ্লের মাধ্যমে ফুটিয়ে তোলেন।

দর্শক সারিতে বসে সরকারি সকল দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এসব কর্মসূচি উপভোগ করেন।

অন্যদিকে জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️