ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে নিখোঁজের দুইদিন পর ভেসে উঠলো শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই পর ইব্রাহীম নামে এক শিশুর মরদেহ ভেসে উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে নিখোঁজের দুইদিন পর ভেসে উঠলো শিশুর মরদেহ
প্রতীকী ছবি

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই পর ইব্রাহীম (১০) নামে এক শিশুর মরদেহ ভেসে উঠেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুর এলাকায় ঢোলভাঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইব্রাহীম উপজেলা সদরের আমান উল্লাহ ভূইয়ার ছেলে৷ সে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে যায় শিশু ইব্রাহীম। এরপর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হলে উপজেলা দমকল বাহিনীর সদস্যরাও চেষ্টা করে ব্যর্থ হন। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে গত দুইদিন চেষ্টা করে শিশুটির সন্ধ্যান পায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ইছাপুরা এলাকায় ভেসে উঠে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ খান জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি পচে ফুলে গেছে। তার বাবা মরদেহ শনাক্ত করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️