মিরপুর অগ্নিকাণ্ডে নিহত পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেবে বিএনপি ও জামায়াত

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মিরপুর অগ্নিকাণ্ডে নিহত পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেবে বিএনপি ও জামায়াত
সংগ্রহীত ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, কিন্তু কারণ অনুসন্ধান ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারেক রহমান ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।

রিজভী আরও বলেন, একটি আবাসিক এলাকার মধ্যে কীভাবে এমন কারখানা স্থাপন করা হলো,সেটি প্রশ্নের বিষয়। এখানে স্পষ্ট অবহেলা রয়েছে।

অন্যদিকে, একই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন,এরা পরিশ্রমী মানুষ, জীবিকার তাগিদে কাজ করতে এসে প্রাণ হারিয়েছেন। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’ তিনি স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং সরকার ও মানবিক সংস্থাগুলোকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে এক শোকবার্তায় তিনি অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চাঁপাই প্রেস/সূত্র_দৈনিক ইত্তেফাক 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️