জাতীয় নির্বাচনের আকাশে‘কালো মেঘের ঘনঘটা’দেখছেন নূর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

জাতীয় নির্বাচনের আকাশে‘কালো মেঘের ঘনঘটা’দেখছেন নূর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে রাজনৈতিক দলগুলো মাঠে গণসংযোগ করছে, অন্যদিকে আমরা নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটাও দেখতে পাচ্ছি।' তিনি বলেন, নির্বাচন হবে বলে সবাই আশাবাদী এবং মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, তাদের মধ্যে আগ্রহ-উচ্ছ্বাস রয়েছে।

নুরুল হক নুর বলেন, 'গণঅভ্যুত্থানের শক্তিসমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে; জামায়াত যদি সরকারকে দুর্বল করে; আমরা যদি সবাই মিলে সরকারের নগ্ন সমালোচনা করে তাকে যদি নাস্তানাবুদ করি, তাহলে কিন্তু সামনে শনির দশা সবার জন্য অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, 'আমরা সেদিন বলেছিলাম—খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। কাজেই আমরা যদি ফ্যাসিবাদকে হটাতে পারি তাহলে গণতন্ত্রের মুক্তি হবে, খালেদা জিয়ারও মুক্তি হবে।' নুর দাবি করেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের মুক্তি হয়েছে, খালেদা জিয়ার মুক্তি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদেরও মুক্তি হয়েছে। তিনি উল্লেখ করেন, 'আমরা যে কথা বলি তা ছয় মাস, এক বছর পরে হলেও বাস্তবে ফলে।

শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. মশিউর রহমান সাদ্দাম এবং জেলা সদস্য সচিব মো. শাহ আলম সিকদার। সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেন।

চাঁপাই প্রেস/সূত্র_দৈনিক ইত্তেফাক 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️