সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

নওগাঁর সাhপাহারে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের এই প্রকোপে গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি ও সমিতির উপদেষ্টা।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রায় দুই শতাধিক দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি এবং সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)-র ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। এতে সভাপতিত্ব করেন সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাইদ

এসময় সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, কোষাধ্যক্ষ শাহিনুর (ফিডার), সদস্য পরিতোষ ও সবুজ সাহাসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে গরিব ও অসহায় মানুষজন খুব কষ্টে দিনাতিপাত করছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবান ব্যক্তিদেরও এই শীতে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️