নওগাঁয় শহীদ সাংবাদিক ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ সভা ও দোয়া মাহফিল

জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

নওগাঁয় শহীদ সাংবাদিক ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ সভা ও দোয়া মাহফিল

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক ও মাইলস্টোন  স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে  জেলা সাংবাদিক ইউনিয়ন এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। 

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় স্মরণ সভায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক  ফরিদুল করিম, শফিক ছোটন, ছাত্র প্রতিনিধি  ফজলে রাব্বি, আরমান হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

অন্যানোর মধ্যে উপস্থিত জেলা সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাসী আলী, খোরশেদ আলম রাজু, সাংবাদিক ইয়াসিন আহম্মেদ,রশিদুল আলম, রুবেল হোসেন, মাহবুব হাসান মারুফ,আব্দুল মান্নান,সজিব হোসেন,দেলোয়ার হোসেন প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমকর্মীদের অনেক বড় ভূমিকা ছিল। আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের বিভিন্ন স্থানে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছেন। শোকাতুর এসব পরিবার ধুঁকছে নানা সংকটে। প্রিয়জন হারানো এসব পরিবারের পাশে সাধ্যমত যে যার পর্যায় থেকে দাঁড়ানো উচিত। এ যাবৎ যত সাংবাদিক পেশাগত কাজের কারনে হত্যার স্বীকার হয়েছে সকল হত্যার সুষ্ঠ বিচারের দাবি জানানো হয় স্মরণসভা থেকে।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️