পটুয়াখালীতে জামায়াতপন্থী আইনজীবীদের ওপর হামলার অভিযোগ

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনী মনোনয়ন ফরম জমাদানকে কেন্দ্র জামায়াতপন্থী আইনজীবীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে

পটুয়াখালীতে জামায়াতপন্থী আইনজীবীদের ওপর হামলার অভিযোগ

‎মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনী মনোনয়ন ফরম জমাদানকে কেন্দ্র জামায়াতপন্থী আইনজীবীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নারী ও শিশু কোর্টের পিপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী(পটুয়াখালী) জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রুহুল আমিন শিকদারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অপর আহতেরা হলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলার আমির আলহাজ্ব এ্যাড. নাজমুল আহসান ও বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ। এ সময় হামলাকারীরা জামায়তপন্থী আইনজীবীদের নির্বাচনী প্রার্থী ফরম ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়। 

‎আজ মঙ্গলবার(১২ ফেব্রুয়ারী) দুপুরের দিকে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি চত্বরে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার জামায়াতপন্থী আইনজীবীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ফরম জমা দেয়ার উদ্দেশে বেরিয়েছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বিএনপিরপন্থী কয়েকজন আইনজীবী জামায়াতপন্থী আইনজীবীদের পথরোধ করেন এবং হামলা শুরু করেন। এ সময় জামায়াত ইসলামী(পটুয়াখালী জেলা শাখা) আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রুহুল আমিন শিকদার, বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলার আমির আলহাজ্ব এ্যাড. নাজমুল আহসান ও বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ আহত হন।

‎পরে আহতদের উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। 

‎বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ অভিযোগ করে বলেন, কোর্ট শেষে নির্বাচনী ফরম জমা দিতে গেলে এডভোকেট শরীফ সালাউদ্দিন এর নেতৃত্বে এ্যড. মাহবুবুর রহমান সুজন, আরিফুর রহমান রিয়াজ ও আবুল কালাম আজাদ(জাসদ) এর নেতৃত্বে হামলা করে ফরম ও ফরম দাখিলের টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

‎অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযুক্ত বিএনপিপন্থী এডভোকেট মাহবুবুর রহমান সুজন বলেন, ডিটেইলস জানাতে আপনাকে(প্রতিবেদককে)১০- ২০ মিনিট পরে ফোন দেব। তবে পরবর্তীতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি তা রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️