১ সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট-কমানো হবে পাসপোর্ট ফি

আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে।

১ সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট-কমানো হবে পাসপোর্ট ফি
সংগ্রহীত ছবি

আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে। একই সঙ্গে রেমিট্যান্সযোদ্ধাদের জন্য কমানো হবে পাসপোর্ট ফি।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সম্প্রতি কয়েকটা আগুনের দুর্ঘটনা ঘটলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যারা রেমিট্যান্স যোদ্ধা তাদের নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে রেমিট্যান্স যোদ্ধা থেকেও সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে।

তিনি বলেন, আমরা শুধু সব সময় রেমিট্যান্স যোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।

কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশতো অনেকগুলোর সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করবো। এছাড়া তারা বিমানে ভ্রমণ করে থাকে। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরে আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করবো।

বিমানের ভাড়া কমানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি কমানো যায় অবশ্যই চেষ্টা করবো। যেহেতু এটা বাণিজ্যিক এবং প্রতিযোগিতামূলক বিষয় রয়েছে। বিমান লাভজনক পর্যায় থেকে যতটুকু সুবিধা দেওয়া যায় ততটুকুই তারা দেবে। একই সঙ্গে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে।

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট করে দেওয়া হবে। ই-গেট ইনস্টল হয়ে গেছে। হয়তো দুই-চার দিনের মধ্যে করে দেবো।

তাহলে এ সপ্তাহের মধ্যেই কি ই-গেট খুলে দেওয়া হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটামুটি এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে। তবে নির্দিষ্ট তারিখ বলতে পারেননি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।  

চাঁপাই প্রেস/সূত্র_দৈনিক ইত্তেফাক 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️