চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় তায়াল্লুক হোসেন মিলন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই মামলায় রবিউল ইসলাম বাচ্চু নামে অপর এক ব্যক্তিকে বেকসুর খালাস দেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ মো. রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মিলন জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার জালিবাগান গ্রামের আনছার আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১ নভেম্বর নাচোলের ধানসুড়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মিলন আটক হয়। এ ঘটনায় ওই দিন নাচোল থানায় মামলা করেন নাচোল থানার উপ-পরিদর্শক গৌতম কুমার মালী। মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ২০১৫ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️