চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে ধরা-গণপিটুনিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন

চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে ধরা-গণপিটুনিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন (৩৪) নামে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি।

নিহত মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো রাজরামপুর-হাজিপাড়ার মৃত দুরুল হোদার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে মোশারফ তার দুই সহযোগীসহ সদর উপজেলার ইসলামপুর এলাকার একটি বাড়িতে চুরি করতে যান। এসময় তিনি স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েন। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

মারধরের পর অজ্ঞাতরা তাকে ২য় মহানন্দা সেতু সংলগ্ন এলাকার একটি আম বাগানে ফেলে রেখে যায়। পরে জরুরি হটলাইন ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️