শহীদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি-নওগাঁয় জাতীয় প্রেসক্লাবের সভাপতি

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন- ২৪ এর জুলাইয়ে শহীদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় না হলে আমরা সুন্দর বাংলাদেশ পেতাম না।

শহীদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি-নওগাঁয় জাতীয় প্রেসক্লাবের সভাপতি

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন- ২৪ এর জুলাইয়ে শহীদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় না হলে আমরা সুন্দর বাংলাদেশ পেতাম না। 

নওগাঁয় দুইদিন ব্যাপী শেষ হলো লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার। দ্বিতীয় দিনে নওগাঁ সাহিত্য পরিষদ এর আয়োজনে লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ।

কবি হাসান হাফিজ বলেন- আদি বাংলা ভাষার নির্দেশন শুরু হয় কাহ্নপা দিয়ে। যা নওগাঁয় অবস্থিত। এজন্য ৬৪ জেলার মধ্যে শীর্ষ জেলা নওগাঁ। প্রসিন্ধ এ জেলায় আসতে পেতে আমার খুবই ভালো লাগছে। এমন একটি সাহিত্য নির্ভর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সাহিত্য চর্চা ব্যক্তি ও সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং সমাজের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এছাড়াও, সাহিত্য চর্চা মানুষের ভাষার দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যোগাযোগ করার ক্ষমতা উন্নত করে। সাহিত্য চর্চা চালিয়ে যেতে হবে।

সীমান্তে হত্যা নিয়ে তিনি বলে- আমরা সীমান্তে কোন হত্যা চাইনা। নওগাঁ সীমান্তে হত্যার মত ঘটনা মাঝেই মাঝেই ঘটে। আমরা রক্তাক্ত চাই না। সেটা বন্ধ করতে হবে। সেজন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীকে ভূমিকা রাখতে হবে।

লেখক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে লেখকদের আগমনে মিলনমেলায় পরিণত হয়। লেখক সম্মেলনে দুইজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মজিদ মাহমুদ এবং প্রথিতযশা নিভৃতচারী অনুবাদক, হরর গল্পকার, ঔপন্যাসিক ও কবি খসরু চৌধুরী কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার প্রদান করা হয়। যেখানে পদকের অর্থমূল্য, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয় প্রদান করা হবে।

এসময় কবি ও গল্পকার মাহফুজ ফারুক ও কবি রিমন মোরশেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পৌরসভা প্রশাসক টি.এম.এ মমিন, কবি আতাউল হক সিদ্দিকী, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, সমাজসেবক ও বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন, রাজশাহী কালের কণ্ঠের ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, কথা সাহিত্যিক রবিউল করিম, সাংবাদিক কায়েস উদ্দিন, সাংবাদিক ফরিদ উদ্দিন ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন সহ অন্যরা।

আয়োজকরা জানান- নওগাঁর সহিত্য বিষয়ক সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ এর উদ্যোগে চতুর্থবারের মত সাহিত্য সম্মেলন হয়। সারাদেশ হতে আগত শতাধিক কবি-সাহিত্যিকরা উপস্থিতি ছিলেন। চর্যাপদের অন্যতম কবি কাহ্নপা যিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে বসে চর্যাপদ রচনা করেছেন তার নামে পদকটি প্রবর্তিত করা হয়েছে। এ পদকের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের সুত্রপাত বরেন্দ্র অঞ্চল থেকে শুরু হয়েছে যা বিশ্বের দরবারে তুলে ধরা হবে। এছাড়া সুস্থ সমাজ বির্নিমানে নতুন প্রজন্ম শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত হবে এবং মানবিক হয়ে উঠবে। এতে করে সমাজ থেকে অপরাধ প্রবণতা দুর হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️