আশুলিয়ায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

আশুলিয়ায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

ঢাকা সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ইউনিক ও শিমুলিয়ার কোনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত ওসমান আলীর ছেলে ও আশুলিয়া থানা যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর ওরফে জামাল হোসেন এবং আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে ও শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে আশুলিয়ার ইউনিক এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা আলী আজগর ওরফে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাকির হোসেকে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️