চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। রোববার (২৯ জুন) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। রোববার (২৯ জুন) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিতন ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি খাইরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আকবর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনের পর উপজেলা পরিষদের হলরুমে ফল বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফল চাষ, সংরক্ষণ, বিপণন ও দেশীয় ফলের গুরুত্ব বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।

এবারের মেলায় ১২৭ জাতের আমসহ বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শিত হচ্ছে। মেলা চলবে আগামী মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, ফল চাষে উৎসাহ প্রদান, সংরক্ষণ ও বিপণনে সচেতনতা বৃদ্ধি, এবং দেশীয় ফলের প্রচার ও প্রসার ঘটানোই এই মেলার মূল লক্ষ্য।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️