নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে আটক তিন দালালের কারাদণ্ড

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে আটক তিন দালালের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতালকে দালালমুক্ত করতে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দালাল চক্রের তিন সদস্যকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ২টা পির্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মো. আল মাসুদ খান জানান, অভিযানের সময় হাসপাতালটির বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রাভাবশালী দালাল চক্রের প্রভাব ও নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। দালাল চক্রটি হাসপাতালে আসা রোগীদের তাৎক্ষণিক সেবার ব্যবস্থার নামে নানা কৌশলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া রোগীদের বিভ্রান্ত করে উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিতো, যার মাধ্যমে দালাল চক্রের সদস্যরা আর্থিক লাভবান হতো।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আব্দুল মান্নান নামে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। তাদের মধ্যে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আম্বিয়া ও রাসেলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের হাসপাতালগুলো দালালমুক্ত করতে এবং সাধারণ রোগীরা যাতে হয়রানি ছাড়া সুচিকিৎসা সেবা পেতে পারেন সেই লক্ষ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালগুলোতে দালাল চক্রের প্রভাব ও অনিয়ন রোধে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️