গোমস্তাপুরে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পরে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গোমস্তাপুরে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের একদিন পরে পারভেজ আলী (১৪) নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো। 

২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টার দিকে চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পারভেজ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩১ মার্চ রোববার রাত থেকে নিখোঁজ ছিল পারভেজ। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের রাতে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি পারভেজ। 

২ এপ্রিল মঙ্গলবার সকালে বাগমারা এলাকায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল ইসলাম জানান, পারভেজের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। তাই ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতেই কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️